শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

অভয়নগরে মাল বোঝাই ট্রাক উল্টে পড়লো খাদে

মোঃ কামাল হোসেন, অভয়নগর প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩, ৬:৩২ অপরাহ্ন

অভয়নগর উপজেলায় যশোর-খুলনা মহাসড়কে মাল বোঝাই ট্রাক উল্টে খাদে পড়েছে। খানা খন্দে ভরা এ মহাসড়কে প্রতিনিয়ত দূর্ঘটনা ঘটলেও রেহাই নেই এই অঞ্চলের লাখ লাখা মানুষের। রোবরার (৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার চেঙ্গুটিয়া বাজারে মহাকাল মহিলা মাদরাসার সামনে মাল বোঝাই ট্রাক উল্টে পড়েছে। তবে এ ঘটনায় হতা হতের ঘটনা ঘটেনি।
জানা গেছে, নওয়াপাড়া বাজার থেকে ছেড়ে আসা ভুসি বোঝাই একটি ট্রাক যশোরের উদ্দেশ্যে রওনা হয়। পরে মহাকাল মাদরাসার সামনে ট্রাকটি উল্টে খাদে পড়ে যায়। স্থানীয়রা জানান, চেঙ্গুটিয়া এলাকায় সড়কের কাজ চলছে। কন্ট্রাক্টর কি কারণে এপাশ এরকম রেখে ভাঙ্গাগেট এলাকায় কাজ করছে তা জানা যায়নি। রাস্তার পাশ দিয়ে গাড়ি যাওয়ার কোনো ব্যবস্থা না করায় প্রতিনিয়ত এরকম ঘটনা ঘটছে। ট্রাক চালক হোসেন আলী বলেন, অন্য একটি গাড়ীকে সাইড দিতে গেলে বাম চাকা মাটিতে নামিয়ে দিই। মাটি সরে যাওয়ার কারনে বাম পাশে কাত হয়ে খাদে উল্টে যায়। আমার ও আমার হেলপারের কোনো ক্ষতি হয়নি।
এ ব্যাপারে নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদ উদ্দিন আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থান পরিদর্শন করেছি। রাস্তা উচুনিচুর কারনে ট্রাক উল্টে খাদে পড়েছে। কোনও হতা হতের ঘটনা ঘটেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর