বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

আগৈলঝাড়ায় ইয়াবা ব্যবসায়িসহ তিনজন গ্রেফতার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
বরিশালের আগৈলঝাড়ায় পুলিশী অভিযানে ইয়াবাসহ ব্যবসায়ি ও পলাতক দুই আসামীসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, রবিবার সকালে উপজেলার রত্নপুর গ্রামের মাজেদ হাওলাদারের ছেলে জিআর মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মিঠু হাওলাদার (৩০)কে তার নিজ বাড়ি থেকে এএসআই রফিক গ্রেফতার করেন।

শনিবার রাতে এসআই মনিরুজ্জামান পূর্ব মোল্লাপাড়া গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের লিয়াকত গাজীর ছেলে মাদক ব্যবসায়ী সাব্বির গাজী (১৯)কে মোল্লাপাড়া জমাদ্দার বাড়ির সামনে থেকে ২২পিচ ইয়াবাসহ গ্রেফতার করেন।

অন্যদিকে শনিবার রাতে উপজেলার দক্ষিণ বাগধা গ্রামের ইসমাইল খন্দকারের ছেলে বাদশা খন্দকার (৪০)কে এসআই মোক্তার হোসেন গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত বাদশা ওই এলাকার নুরুল হক হাওলাদারের স্ত্রী জাহানারা বেগমকে মারধর করা মামলা নং-১৫ এর এজাহারভুক্ত আসামী।
গ্রেফতারকৃত সাব্বির গাজী, মিঠু হাওলাদার ও বাদশাকে রবিবার আদালতে প্রেরন করেছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর