মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন”

বরিশালে ডাকাত দলের তিন সদস্য আটক

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
জেলার বিভিন্ন থানায় ২৪ টি মামলার আসামী ও আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে আটক করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

আটককৃত ডাকাত দলের সদস্যরা হলো- বাখেরগঞ্জ উপজেলার কর্নকাঠী ইউনিয়নের বারেক হাওলাদারের পুত্র তিনটি ডাকাতী মামলার আসামী ফিরোজ হাওলাদার (৩২), মেহেন্দিগঞ্জ উপজেলার ভাষানচর ইউনিয়নের শাজাহান মাতুব্বরের পুত্র ডাকাতীসহ ১৪টি মামলার আসামী লিটন মাতুব্বর ও বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার হরিপাশা এলাকার শাজাহান মোল্লার পুত্র ডাকাতীসহ সাতটি মামলার আসামী লিটন মোল্লা।

কোতোয়ালী মডেল থানার ওসি নুরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোঃ রাসেল আহম্মেদের নেতৃত্বে নগরীর বিএম কলেজ রোডস্থ সোবহান মিয়ার পুল এলাকাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে আটক করা হয়।

 

এসময় আটককৃতদের কাছ থেকে রাম দা, বগি দা ও চাইনিজ কুড়ালসহ ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। তিনি আরও জানান, ধারনা করা হচ্ছে আটককৃতরা নতুন করে নগরীতে ডাকাতী কার্যক্রম চালানোর প্রস্তুতি নিচ্ছিলো। এঘটনায় কোতয়ালী মডেল থানার এসআই রুমান বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর