মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন”

আগৈলঝাড়ায় অর্ধডজন মামলার সাজাপ্রাপ্ত আসামী আন্তঃজেলা ডাকাত দলের সদস্য মনির মোল্লা গ্রেফতার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
বরিশালের আগৈলঝাড়ায় আন্তঃজেলা ডাকাত দলের অন্যতম দুর্ধর্ষ সদস্য, সাজাপ্রাপ্ত আসামী মনির মোল্লাকে সোমবার রাতে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার গ্রেফতারকৃত একাধিক মালার আসামী ও ১বছরের সাজাপ্রাপ্ত মনির মোল্লাকে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।

থানা অফিসার ইন চার্জ মো. আফজাল হোসেন জানান, থানা এলাকায় একটি বড় ধরনের চুরি-ডাকাতি করার জন্য মনির উপজেলার নাঘার এলাকায় গোপন মিটিং করার জন্য অবস্থান নেয়। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এসআই সুশান্ত কুমার, এএসআই মামুন ও এএসআই কিবরিয়া সঙ্গিয় ফোর্স নিয়ে সোমবার রাতে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের অন্যতম দুর্ধর্ষ সদস্য মনির মোল্লা ওরফে কানা মনিরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মনির (৩৫) রাজিহার ইউনিয়নের বসুন্ডা গ্রামের মৃত আজিমুদ্দিন মোল্লার ছেলে।

মনির জিআর ৬২/১২ (গৌরনদী) মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামী। এছাড়াও মনিরের বিরুদ্ধে আরও দুইটি মামলায় ওয়ারেন্টসহ তিনটি চুরি মামলা, নিজের স্ত্রীকে কুপিয়ে হত্যা মামলাসহ দেশের বিভিন্ন থানায় অন্তত অর্ধডজন মামলা রয়েছে।

অন্যদিকে শনিবার রাতে রত্নপুর ইউনিয়নের চাউকাঠি গ্রামে আতাহার আলীর ঘরের সিঁধ কেটে প্রবেশ করে তাদের চেতনা নাশক স্প্রে দিয়ে অজ্ঞান করে ২লাখ ৩২হাজার টাকার মালামাল লুট করা মামলায় (নং-১০{১৯.৭.২০} গ্রেফতার দেখান মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহজাহান। চুরি মামলায় গ্রেফতার দেখিয়ে সাজাপ্রাপ্ত মনিরকে মঙ্গলবার সকালে আদালতে হাজির করলে বিজ্ঞ আদালত মনিরকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

অন্যদিকে জমি সংক্রান্ত একটি মারামারি মামলার আসামী রাজিহার ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ভালুকশী গ্রামের আয়নাল হাওলাদারের ছেলে জামিল হাওলাদারকে সোমবার এসআই শাহজাহন গ্রেফতার করে মঙ্গলবার আদালতে প্রেরণ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর