মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন”

নড়াইলের লোহাগড়া স্বামী কর্তৃক স্ত্রী খুন। স্বামী আটক

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার:

নড়াইলের লোহাগড়া উপজেলার চর আড়িয়ারা গ্রামে গত ১৯ জুলাই ২০২০ তারিখ আনুমানিক দুপুর ১২ ঘটিকার সময় মনিরা বেগম (২৫) নামে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সরোজমিনে যেয়ে জানা যায়, উপজেলার চর আড়িয়ারা গ্রামের গোলজার মৃধার ছেলে হাবিব মৃধার সাথে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার তিলছাড়া গ্রামের দাউদ সরদারের মেয়ে মনিরা’র সাথে আট বছর আগে বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের কোন সন্তান না থাকায় হাবিব তার ১ম স্ত্রীর অনুমতি ব্যাতিরেখে দ্বিতীয় বিয়ে করেন।

 

এ নিয়ে স্বামীর সাথে মনিরার প্রায়ই বাক বিতন্ডা হতো। তারই ধারাবাহিকতায় গত রবিবার বিকালে হাবিব তার স্ত্রী মনিরাকে বেধড়ক মারপিট করে। মনিরার আত্মচিৎকারে প্রতিবেশিরা ছুটে এসে মূমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে আনা হলে রোগীর অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে নড়াইল সদর হাসপাতালে প্রেরন করলে সেখানকার ডাক্তার মৃত ঘোষনা করেন। খবর পেয়ে নড়াইলের লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে হাবিবকে আটক এবং নিহতের লাশ উদ্ধার করে সোমবার (২০ জুলাই) সকালে ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে প্রেরন করা হয়, ময়না তদন্ত শেষে মনিরার মৃত দেহ তার বাবার বাড়ি নিয়ে যাওয়া হয়। নড়াইলের লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান সাংবাদিকদের বলেন এখন ও কোনো মামলা দায়ের হয় নাই যদি মামলা না হয় পুলিশ বাদী মামলা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর