মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

আগৈলঝাড়ায় ঘুমের মধ্যে অজ্ঞান করে সর্বস্বলুট করে নিয়েছে দুর্বিত্তরা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:

আগৈলঝাড়ায় এক পরিবার সদস্যদের ঘুমের মধ্যে অজ্ঞান করে নগদ অর্থ ও স্বর্নালংকার লুট করে নিয়েছে অজ্ঞান পার্টির সদস্যরা। এ ঘটনায় থানায় লিখিল অভিযোগ দায়েরের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

থানায় দায়ের করা লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার রত্নপুর ইউনিয়নের চাউকাঠি গ্রামের আতাহার আলী ও তার পুত্রবধু পপি বেগম অন্যান্য দিনের মতো শনিবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। রাতে দুর্বিত্তরা তাদের ঘরের সিঁধ কেটে প্রবেশ করে তাদের নাকে চেতনা নাশক স্প্রে দিয়ে অজ্ঞান করে আলমিরা ভেঙ্গে স্বর্নালংকার, নগদ ৭হাজার টাকা, মোবাইল ফোনসহ ২লাখ ৩২হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায় দুর্বিত্তরা।

রবিবার সকালে বাড়ির লোকজন ঘুম থেকে উঠে ঘরে সিঁধ কাটা অবস্থায় দেখতে পেয়ে ওই ঘরের লোকজন ঘুম থেকে না ওঠায় তাদের ডাকাডাকি করে। পরে বাড়ির লোকজন ঘরে ঢুকে অজ্ঞান অবস্থায় আতাহার আলী ও পপি বেগমকে উদ্ধার করে বাড়িতেই তাদের চিকিৎসা প্রদান করছে।
এ ঘটনায় আতাহার আলীর মেয়ে রুনা বেগম রবিবার সকালে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এঘটনায় রবিবার দুপুরে এসআই শাহজাহান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর