মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

কেশবপুরে অসহায় পরিবারের বসত বাড়ি জবর দখল চেষ্টার অভিযোগ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

মোঃ কামাল হোসেন যশোর থেকে:

কেশবপুরে এক অসহায় পরিবারের বসত বাড়ি ভিটার জমি জবর দখল করে নেয়ার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আনার আলী খাঁ বাদি হয়ে ৪ জনের বিরুদ্ধে কেশবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগ সূত্রে জানা গেছে উপজেলার বুড়িহাটি গ্রামের মৃত জনাব আলী খাঁর ছেলে আনার আলী খাঁর সাথে একই গ্রামের মৃত নূর আলী খাঁর ছেলে আজগার আলী খাঁ সঙ্গে দীর্ঘদিন ধরে বসত বাড়ি ভিটার জমি নিয়ে বিরোধসহ আদালতে মামলা চলে আসছে।   এরই জের ধরে গত ১৩ জুলাই বিকালে আনার আলী খাঁর বসত বাড়ির উঠানে জোর পূর্বক আজগার আলী খাঁ, তার স্ত্রী বিউটি বেগম, ছেলে আলমগীর হোসেন, সোহাগ হোসেন মিলে ঘর করবে বলে বালি, ইট রাখে।

 

আনার আলী খাঁ বালি ইট রাখার প্রতিবাদ করলে আজগার আলী খাঁ আনার আলীর বসত বাড়ি ভিটার জমি জবর দখল করে নেওয়ার চেষ্টা করাসহ ভয়ভীতি হুমকি প্রদান করে। এ ব্যাপারে আজগার আলী খাঁর কাছে সরাসরি জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান, আমি আনার আলী খাঁর বসত বাড়ি ভিটার জমি জবর দখল করে নেওয়ার চেষ্টা করেনি। কেশবপুর থানার এস আই নাসির উদ্দীন বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছিলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর