মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

মাদক সেবনের প্রতিবাদ করায় খুলনায় কলেজছাত্র খুন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার:

মাদক সেবনের প্রতিবাদ করায় খুলনার রূপসা উপজেলায় সুমন শেখ (২৬) নামে এক কলেজ ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শনিবার রাত ৮টার দিকে উপজেলার নৈহাটীর মোড়ের হুমায়রা কম্পিউটারের দোকানের সামনে এ ঘটনা ঘটে। নিহত সুমন নৈহাটী দক্ষিণ পাড়ার মোঃ আফজাল শেখের পুত্র। সে রূপসা ডিগ্রি কলেজের ছাত্র। এ ঘটনায় পুলিশ রেজাউল করিম (২৭) নামে একজনকে আটক করেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপসা থানার ওসি মোল্লা জাকির হোসেন বলেন, পূর্ব শত্রুতার জের ধরেই হত্যাকান্ডের ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে রেজাউল করিমকে আটক করা হয়েছে। লাশ পোস্টমর্টেমের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে নৈহাটি দক্ষিণপাড়ার আবুল বাসারের পুত্র মাহামুদুল্লাহ (২৪) গাঁজা সেবন করে।

 

সুমন শেখ এর প্রতিবাদ করে এবং মাহমুদুল্লাহকে থাপ্পড় মারে। এ ঘটনার জের ধরে মাহমুদুল্লাহ শনিবার সন্ধ্যার দিকে সুমনকে পেয়ে তার সঙ্গে বাগবিতন্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে মাহামুদুল্লাহ ছুরি দিয়ে সুমনের পেটে আঘাত করে পালিয়ে যায়। এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (এ সার্কেল) মোঃ রাজু আহম্মেদ, রূপসা থানার ওসি মোল্লা জাকির হোসেন, ওসি তদন্ত ইব্রাহিম সোহেল ঘটনাস্থল পরিদর্শন করেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর