মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সিলেট সরকারি তিব্বিয়া কলেজের ৩১ পদ তপশীলভুক্ত ও চাকরি আত্মীকরণের আবেদন যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পাঠানোর নির্দেশ গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকান্ড, নিরাপত্তা দাবি গোয়াসপুর: সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ‘জহির রায়হান সম্মাননা-২০২৬’ পেলেন ইনডিপেনডেন্ট টিভির নওগাঁর প্রতিবেদক সাদেকুল ইসলাম দেবোত্তর ডিগ্রি কলেজের অধ্যক্ষের কক্ষে ভয়াবহ অগ্নিকাণ্ডে আড়াই লাখ ক্ষতি  আমশড়া মাদ্রাসার ২১পরীক্ষার্থীর সবাই ফেল : শিক্ষার মান নিয়ে প্রশ্ন?  মানিকগঞ্জে বিবিএ ছাত্র রিদোয়ান অপহরণের ৯ দিন পার, রাজপথে মানববন্ধন সন্তানের জন্মদিন ও দাদার মৃত্যুবার্ষিকীতে নাগরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত

আজ কবি নাঈম নাজমুল এর জন্মদিন

মোঃ কামাল হোসেন, অভয়নগর প্রতিনিধি
আপডেট সময়: সোমবার, ২ জানুয়ারী, ২০২৩, ৫:২৭ অপরাহ্ন

কবি নাঈম নাজমুল ১৯৭১সালের ৩ জানুয়ারী তৎকালীন যশোর জেলার নড়াইল মহকুমার১২নং বিছালী ইউনিয়ন চাকই গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। পিতার নাম মৃত বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক কবি এম এম নাজমুল হক (কবি বুনো নাজমুল যশোরী) মাতা হাচিনা বেগম,কবির পরদাদা মৃত আঃ জব্বার মোল্লা ছিলেন একজন নামকরা জারি গানের বয়াতি। স্বাধীনতার পর হতে কবির পরিবার অভয়নগর উপজেলার গুয়াখোলা গ্রামে স্হায়ীভাবে বসবাস করছেন। নাঈম নাজমুল বিএ (সম্মান) এম এ ইংরেজি সাহিেত্য বিএল কলেজ খুলনা এবং এম এ বাংলা সাহিত্যে এম এম কলেজ যশোর হতে পাশ করেন। কলেজের অধ্যাপনা দিয়ে কর্মজীবন শুরু করলেও বর্তমানে তিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে কালীগঞ্জ খাদ্য গুদাম ঝিনাইদহ কর্মরত। তিনি বিটিভি ও খুলনা বেতারের একজন গীতিকার, তিনি ‘বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক স্মৃতি জনকল্যাণ গ্রন্থাগার ‘চাকই বাশুয়াড়ী নড়াইল এর প্রতিষ্ঠাতা,আজীবন সদস্য নওয়াপাড়া ইনস্টিটিউট, সদস্য বিদ্রোহী সাহিত্য পরিষদ যশোর,সভাপতি ‘বাংলাদেশ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ’ কেন্দ্রীয় কমিটি অভয়নগর যশোর এবং প্রাক্তন সভাপতি অগ্নিবীণা কেন্দ্রীয় সংসদ যশোর।তিনি দশম শ্রেণিতে পড়া কালীন লেখা শুরু করেন। নাঈম নাজমুল ১৯৮৯-৯০ সালে ড.মুহাম্মদ শহীদুল্লাহ কলেজ বকসী বাজার ঢাকায় আই এ প্রথম বর্ষের ছাত্রাবস্হায় স্বৈরাচার বিরোধী আন্দোলনে শরিক হন।তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ  ‘আসন্ন হাহাকার ‘অমর একুশের বইমেলা ২০১১, দ্বিতীয় কাব্যগ্রন্থ  ‘তারপর এক দিন’ বইমেলা ২০১৫,তৃতীয় কাব্যগ্রন্থ ‘গন্তব্যহীন পৃথিবীর পথে ‘অমর একুশে বইমেলা ২০২১।তিনি সিংগাড়ী আঞ্চলিক গ্রন্থাগার অভয়নগর যশোর হতে গুণীজন সাহিত্য পদক ২০১৮পেয়েছেন।তিনি লিখেছেন অসংখ্য কবিতা, গান, গল্প ও প্রবন্ধ।তিনি যশোর খুলনার স্হানীয় এবং জাতীয় দৈনিকে নিয়মিত লেখেন। বর্তমানে তিনি মুক্তিযুদ্ধে বৃহত্তর যশোর নিয়ে কাজ করছেন।সাহিত্যপ্রেমী,সংগঠক এই কবির জন্মদিনে তার দীর্ঘ জীবন কামনা করছি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর