শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১০:০২ অপরাহ্ন

বরিশালে চার ডাকাত আটক

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১০:০২ অপরাহ্ন

জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার খাজুরিয়া এলাকায় অভিযান চালিয়ে চার ডাকাতকে আটক করেছে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। আটককৃতরা হলো- উপজেলার দড়িরচর খাজুরিয়া এলাকার অহিদ দেওয়ান, একই এলাকার জলিল দেওয়ান, হাসেম দেওয়ান ও রিয়াজ দেওয়ান।

মেহেন্দিগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম জানান, বুধবার সন্ধ্যায় খাজুরিয়া এলাকার একটি বনের মধ্যে বৈঠকে মিলিত হয় ৫/৬ জনের ডাকাত দল। বিষয়টি জানতে পেরে ওই এলাকায় অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়। বাকীরা পালিয়ে যেতে সক্ষম হয়। তিনি আরও জানান, আটককৃত চারজনই আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।###


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর