বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
আধুনিক যন্ত্রপাতির বিকল্প হিসেবে ঘোড়া দিয়ে হাল চাষে ফিরছেন কৃষকরা পাবনা-৩ এ ভোটের প্রস্তুতি সম্পন্ন, ৮৭ কেন্দ্রে পাঠানো হলো নির্বাচনী মালামাল বান্দরবানে ১৫৮ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: ১১ কেন্দ্রে হেলিকপটারে যাবে নির্বাচনি সরঞ্জাম ময়মনসিংহে নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড না পেয়ে এডিসি অবরুদ্ধ, সাংবাদিকদের বিক্ষোভ ভাঙ্গুড়ায় জামায়াত প্রার্থীর কর্মীকে ভ্রাম্যমাণ আদালতে ১০ হাজার টাকা জরিমানা টাঙ্গাইল-৬ আসন গনতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষে ভোট দিন এমপি প্রার্থী লাভলু ইসলামের দৃষ্টিতে ভোটের গুরুত্ব এবং কাকে ভোট দেওয়া উচিত – মুফতি মাওলানা: শামীম আহমেদ নাগরপুরে হাতপাখার বিশাল মিছিল অনুষ্ঠিত 

বড়াইগ্রামে স্কুল থেকে ফেরার পথে মারপিটের অভিযোগ

সুজন কুমার,নাটোর প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ১৯ জুন, ২০২২, ১১:১৯ অপরাহ্ণ

নাটোরের বড়াইগ্রামে স্কুল থেকে ফেরার পথে তিনজনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। রোববার দুপুর ১টার দিকে উপজেলার তিড়াইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত ব্যাক্তিরা হলেন, তিড়াইল গ্রামের জলিল মোল্লার ছেলে ও তিড়াইল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী মেহেদী হাসান জয় (১৮), ৮ম শ্রেণীর শিক্ষার্থী নটাবাড়িয়া গ্রামের মৃত শাহ আলমের ছেলে সিহাব হোসেন (১৫) ও নাসির উদ্দিনের ছেলে রিপন (১৬)।
মাঝঁগ্রাম ইউপির ওয়ার্ড সদস্য মোস্তাক আহম্মেদ বলেন, শনিবার বিকেলে তিড়াইল উচ্চ বিদ্যালয় মাঠে বন্ধু বন্ধু ফুটবল খেলার সময় মারামারি হয়। সেই ঘটনায় রোববার স্কুল থেকে ফেরার পথে নটাবাড়িয়া গ্রামের আব্দুল খালেকের ছেলে জীবন হোসেন (২০) ও আজগর আলীর  ছেলে আল আমিন (২২) স্কুল থেকে বাড়িতে ফেরার সময় রাস্তায় মারপিট করে।
তিনি আরো বলেন, জীবন হোসেন ও আল আমিনদের একটি কিশোর গ্যাং আছে। এরা সমাজের বিভিন্ন অনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত।
সিহাব হোসেন বলেন, আমি ও রিপন স্কুল থেকে ভ্যানে করে বাড়ি ফিরতে ছিলাম। রাস্তায় ভ্যান থেকে নামিয়ে আমাদের দুইজনকে মারপিট শুরু করে। কেন মারছে এর কিছুই আমি জানি না।
মেহেদী হাসান জয় বলেন, আমি পরীক্ষা সংক্রান্ত কথা বলার জন্য স্কুলে যাই। কিছুক্ষণ পরে জীবন হোসেন ও আল আমিন কথা আছে বলে প্রাইমারি স্কুলের পাশে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়েই লোহার রড ও পাইপ দিয়ে মারপিট শুরু করে। আমি তো কিছুই জানি না।
আল আমিন হোসেন বলেন, আমি জনশুমাড়ি ও গৃহগনার কাজ করতে ছিলাম। এই ধরনের ঘটনার সম্পর্কে আমার জানা নাই।
জীবন সরকার বলেন, কে বা কারা এঘটনা ঘটিয়েছে আমার তা জানা নাই।
বড়াইগ্রাম থানার পরিদর্শক আবু সিদ্দিক বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কেউ লিখিত অভিযোগ করে নাই। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে। 

 

#CBALO / আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর