বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :

বাগাতিপাড়ায় আম পাড়তে এসে বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেল শ্রমিকের

মো. রায়হান আলী, বাগতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মে, ২০২২, ২:৩৯ অপরাহ্ণ

নাটোরের বাগাতিপাড়ায় বিদ্যুৎপৃষ্টে মাজেদুর রহমান মাজেদ (৫২) নামের একজন শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার জিগরী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাজেদ পাকাঁ ইউনিয়নের আস্তিপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, জিগরী এলাকার মোশাররফ হোসেনের গাছে আম পাড়তে আসেন মাজেদ। গাছ থেকে আম পাড়া যাচ্ছিল না দেখে পাশের রেজাউল করিমের ওয়ার্কসপের দোকানের চালার উপরে উঠে আম পাড়ার একপর্যায়ে তিনি মাটিতে পড়ে জ্ঞান হারান। টিনের চালার সাথে বৈদ্যুতিক তার স্পর্শ করায় এমন ঘটনা ঘটেছে বলে জানান স্থানীরা। পরে বাজারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাগাতিপাড়া মডেল থানার ওসি সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর