সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

আটোয়ারী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির বিশেষ সভা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি:পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ শারীরিক দুরত্ব বজায় রেখে বৃহস্পতিবার (৭ মে) সকালে উপজেলা প্রেসক্লাবে বিশেষ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ তৌহিদুল আলম চৌধুরী।

সভায় কমিটির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলীর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কমিটির সহ সভাপতি অধ্যক্ষ এম.এ মান্নান, আলহাজ্ব মোহাম্মদ আলী, সদস্য আলহাজ্ব রিয়াজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ জাহেদুর রহমান, রুমী চৌধুরী প্রমুখ। সভার শুরুতে করোনা দুর্যোগে কমিটি সহ পরিবারের সদস্যদের খোজ খবর নেয়া হয়।

পরে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সাধারন সম্পাদক মরহুম ফজলুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। কমিটির সভাপতি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সকল সদস্যকে নিয়ম নীতি মেনে কাজ করার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর