রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

নান্দাইলে প্রতিবন্ধী মহিলার টাকা আত্মসাতের অভিযোগ

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন

ময়মনসিংহের নান্দাইল পৌর সভার বালিয়াপাড়া গ্রামের মৃত আবর আলীর কন্যা প্রতিবন্ধী মোছাঃ জুবেদা আক্তারের নামে সরকারীভাবে বরাদ্দকৃত প্রতিবন্ধী ভাতার ১৩ হাজার ৮১৫ টাকা না পাওয়ার বিষয়ে নান্দাইল সমাজ সেবা অফিসারের নিকট লিখিত অভিযোগ করেছেন। প্রতিবন্ধী মহিলা অভিযোগ করেন ০১৯২০-১০৮৯২৭ বিকাশ নাম্বারের মোবাইলে টাকা চলে যাওয়ায় তিনি টাকা পাইনি। এই বিকাশ নাম্বারটি উক্ত প্রতিবন্ধী মহিলার না। একজন পৌর কাউন্সিলর নাম্বারটি দিয়েছেন। উপজেলা সমাজ সেবা অফিসার ইনসান আলী অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর মো. শাহিন মিয়াকে দ্রুত বিষয়টি ফয়সালা করার জন্য বলেছেন। ফয়সালা না হলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে সমাজ সেবা অফিসার জানান। 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর