শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা তাড়াইল

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

নাঈম ইসলাম বাঙালি ,তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের তাড়াইলে ভিক্ষু মিয়া (৩৬) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। স্হানীয় লোক ও তাড়াইল থানা সূত্রে জানা যায়, বুধবার (১ জুলাই ২০২০) সকাল ১০ টার দিকে উপজেলার তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নের সাররং গ্রামে এ ঘটনা ঘটে। আরো জানা যায়, উপজেলার তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নের সাচাইল গ্রামের স্থায়ী বাসিন্দা ভিক্ষু মিয়া কিছুদিন পূর্বে নিজ বাড়ি ছেড়ে স্ত্রী সন্তান নিয়ে সাররং গ্রামের মৃত মন্নাছের বাড়ীতে ভাড়া থাকতো। বুধবার সকালে ভিক্ষু মিয়া সে তার স্ত্রীকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের জন্য বাজারে পাঠায়।

 

সন্তানদের নিয়ে স্ত্রী বাজার থেকে ফিরে স্বামীকে ঘরের বারান্দার আড়ার সাথে শাড়ি কাপড়ের পাড় দিয়ে গলায় ঝুলতে দেখে চিৎকার শুরু করেন। স্ত্রীর চিৎকার শুনে আশেপাশের মানুষ জড়ো হতে থাকে। খবর পেয়ে তাড়াইল থানা পুলিশ ভিক্ষু মিয়ার লাশ থানায় নিয়ে আসে। কিশোরগঞ্জ সদর হাসপাতাল থেকে ভিক্ষু মিয়ার লাশ সুরহতালের পর পরিবারের কাছে হস্তান্তর করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর