সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

মুসলিমদের হেয় করায় কাতার ও কুয়েতে নিষিদ্ধ ভারতীয় সিনেমা

চলনবিলের আলো বিনোদন ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

ভারতীয় দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা থালাপাতি বিজয়ের ‘বিস্ট’ সিনেমাটি সম্প্রতি বিশ্বজুড়ে মুক্তি পেলেও নিষিদ্ধ করা হয় মুসলিম দেশ কাতার ও কুয়েতে। গত ১৩ এপ্রিল বিশ্বব্যাপী একাধিক ভাষায় মুক্তি পায় সিনেমাটি।

সান পিকচার্সের ব্যানারে নির্মিত হয়েছে তামিল ভাষার অ্যাকশন-ড্রামা ঘরানার এই সিনেমা। এটি পরিচালনা করেছেন নেলসন।

মুক্তির আগেই ধারণা করা হচ্ছিল সিনেমাটি বক্স অফিসে দারুণ সাড়া ফেলবে। তাই বিভিন্ন দেশ সিনেমাটি মুক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করে আসছিল। তবে সেই তালিকায় প্রথমে কুয়েত এবং পরে কাতার নিজেদের নাম লিপিবদ্ধ করা থেকে বিরত রাখে।

তবে সিনেমাটির মুক্তি নিষিদ্ধ করার কারণ হিসেবে জানা যায়, সিনেমাটির গল্পে মুসলিমদের সন্ত্রাসী হিসেবে দেখানো হয়েছে। টিএন মুসলিম অ্যাসোসিয়েশন এ সিনেমা নিয়ে নিন্দাও জানিয়েছে।

টাইমস অব ইন্ডিয়ার তথ্যমতে, বিজয় অভিনীত ‘বিস্ট’ সিনেমাটি সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ওমান, বাহরাইনে বড় সংখ্যক স্ক্রিনে মুক্তি পেয়েছে।

সিনেমাটি এভাবে নিষেধাজ্ঞার মুখে পড়ালে বক্স অফিসে ক্ষতির মুখে পড়বে। যদিও কুয়েতে মুক্তি না পেলে বক্স অফিসে তেমন প্রভাব পড়বে না। কিন্তু কাতারের বাজার গুরুত্বপূর্ণ বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

সিনেমাটিতে বিজয় ‘র’ এজেন্টের চরিত্রে অভিনয় করেছেন। তার বিপরীতে অভিনয় করেছেন পূজা হেগড়ে। এছাড়াও অভিনয় করেছেন—ভিটিভি গণেষ, অপর্ণা দাস, যোগী বাবু, লিলিপুট ফারুকী, অঙ্কুর অজিত প্রমুখ। সূত্র : মিডিল ইস্ট মনিটর

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর