শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

গোপালপুরে বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

মো.নূর আলম গোপালপুর টাঙ্গাইল প্রতিনিধি:
“মুজিববর্ষে অঙ্গীকার পুলিশ হবে জনতার এই শ্লোগানকে সামনে রেখে”টাঙ্গাইলের গোপালপুরে পৌর শহরের ৭,৮,৯ নং ওয়ার্ডের পুলিশি সেবা কার্যক্রম মানুষের কাছে পৌঁছে দিতে, গোপালপুর থানা পুলিশের উদ্যোগে ২৯ জুন সোমবার বিকেলে, পৌর শহরের সূতি কালিবাড়ি বাজারে, বিট নং ৩ গোপালপুর পৌরসভার ৭,৮,৯ ওয়ার্ডের পুলিশি সেবা নিশ্চিত করার লক্ষ্যে, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান ও টাঙ্গাইল পুলিশ সুপার সঞ্জীব কুমার রায় বিপিএন এর নির্দেশে পুলিশিং বিট  নং ৩ অফিস কার্যালয় উদ্বোধন করেন গোপালপুর থানার অফিসার ইনচার্জ মুস্তাফিজুর রহমান।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি কে এম প্রকৌশলী গিয়াস উদ্দিন, এস আই মুকুল মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম, অত্র এলাকার কাউন্সিলার মোহাম্মদ আবদুল মজিদ, সূতি হোসেন শহীদ সোহরাওয়ার্দী উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক মজিদ খন্দকার, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সোহেল, আরো উপস্থিত ছিলেন প্রত্যেকটি ওয়ার্ড এর প্রতিনিধিগণ ও অন্যান্য নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর