বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন

ই-পেপার

বড়াইগ্রামে ইজিবাইক ছিনতাইকারী আটক

সুজন কুমার,নাটোরঃ
আপডেট সময়: বুধবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২২, ৯:১৫ অপরাহ্ণ

নাটোরের বড়াইগ্রামে ব্যাটারিচালিত ইজিবাইক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার গাড়ফা গ্রামে এঘটনা ঘটে।
ছিনতাইকারীর নাম হেলাল উদ্দিন (৪৫)। তিনি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার মৃত সিরাজ উদ্দিনের ছেলে।
থানা সুত্রে জানা যায়, উপজেলার জোনাইল ইউনিয়নের চামটা পশ্চিমপাড়া গ্রামের মৃত রুস্তম মোল্লার ছেলে ইজিবাইক চালক আলহাজ্ব আলীর ইজিবাইকে যাত্রীবেশে রাজাপুর বাজার থেকে জোনাইল বাজারে যাওয়ার জন্য উঠে। ইজিবাইকটি গাড়ফা এলাকায় পৌছালে চালক আলহাজ্ব আলীকে বেধে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা করে। চালক চিৎকার দিলে স্থানীয় ব্যাক্তিরা এগিয়ে এসে ছিনতাইকারী হেলাল উদ্দিনকে আটক করে।
বড়াইগ্রাম থানার পরিদর্শক আবু সিদ্দিক বলেন, ছিনতাইকারীকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর