বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

ই-পেপার

বাগাতিপাড়ায় দিনব্যাপী প্রাণীসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

মো. রায়হান আলী, বাগতিপাড়া, (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২২, ৭:১৪ অপরাহ্ণ

নাটোরের বাগাতিপাড়ায় দিনব্যাপী প্রাণীসম্পদ প্রদর্শনী-২০২২ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রাণীসম্পদ অধিদপ্তরের আয়োজনে এবং প্রাণীসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প(এডিডিপি) এর সহযোগিতায় অনুষ্ঠিত প্রাণীসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল।

চেয়ারম্যান গকুল বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত প্রচেষ্টায় বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। দেশে আজ মাংস,দুধ, ডিম এর ঘারতি নেই। তিনি আরো বলেন, এই করোনা মহামারিতে অনেক খামারীরা অস্বচ্ছল হয়ে পরেছে। এই অস্বচ্ছল থেকে কাটিয়ে তুলতে সরকার এদেরকে প্রণোদনার আওতায় এনে প্রণোদনা দিচ্ছে।

অনুষ্ঠানে সহকারী কমিশনার(ভূমি) নিশাত আনজুম অনন্যা’র সভাপতিত্বে ও উপজেলা প্রাণীসম্পদ অধীদপ্তরের স¤প্রসারণ কর্মকর্তা ডাঃ হুমায়ুন সজিব’র পরিচালনায় বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল হাদী, বীর মুক্তিযোদ্ধা শ্যামল কুমার রায় ও আ’লীগ নেতা নুরুল ইসলাম ঠান্ডু প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মমরেজ আলী, মডেল প্রেসক্লাবের সভাপতি কুতুব-উল-আলম, সাংবাদিক মাহাতব উদ্দিন, খাদেমুল ইসলাম ও সোহেল রানাসহ অনেকে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর