বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

ই-পেপার

ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে বাগাতিপাড়ায় মানববন্ধন

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২২, ৩:০১ অপরাহ্ণ

নাটোরের বাগাতিপাড়ায় ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে উপজেলার বিহারকোল বাজার এলাকায় এক র‌্যালি শেষে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাগাতিপাড়া ভূমিহীন সমিতির আয়োজনে মানববন্ধনে অংশ নেয় নিজেরা করিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল হাদী, সমাজ কর্মী আরিফুর রহমান কনক ও সাংবাদিক মাহাতাব হোসেনসহ অন্যান্যরা। এসময় বক্তারা বলেন, নারী নির্যাতনকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে পারলে দেশব্যাপী নারীদের উপর জুলুম ও অত্যাচারের মাত্রা অনেক কমে আসবে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর