বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

ই-পেপার

নলডাঙ্গায় শিশু নির্যাতনের অভিযোগে একজন আটক

মোঃ জামিল হায়দার জনি, নলডাঙ্গা প্রতিনিধিঃ
আপডেট সময়: বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২২, ৮:৫৪ অপরাহ্ণ

নাটোরের নলডাঙ্গা উপজেলায় ৯ বছরের শিশু নির্যাতন চেষ্টার অভিযোগে জামাল মৃধা (২৯) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। ঘাতক উপজেলা মাধনগর গ্রামের মৃত আব্দুর ছাত্তারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,গতকাল বিকেলে শিশুটি ফশলি মাঠে শাক তুলতে গেলে পাশের জমিতে কাজ করতে থাকা ওই ব্যাক্তি শিশুটিকে জরিয়ে ধরে এবং শরীরের বিভিন্ন স্পর্শকাতর জায়গায় হাত দেয়।
পরে তাকে প্রাণ নাশের হুমকি দেয়। শিশুটি বাড়ি ফিরে পরিবারের কাছে সব খুলে বলে। এতে মেয়ের মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করে।
এ বিষয়ে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে অভিযুক্তকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর