শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

বাগাতিপাড়ায় দেড় বছরের শিশু করোনায় আক্রান্ত

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় দেড় বছরের এক শিশু করোনায় আক্রান্ত হয়েছে। বুধবার (১৯ জানুয়ারি) নাটোর সিভিল সার্জন অফিস বিষয়টি নিশ্চিত করেছেন। আক্রান্ত শিশু বাগাতিপাড়া উপজেলার টুনিপাড়া গ্রামের মামুনের ছেলে মাশরাফি।

নাটোর সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮২ জনের শরীরে নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে র‌্যাপিড অ্যান্টিজেনে ৬২ ও জিন এক্সপার্ট মেশিনে ২০ নমুনা পরীক্ষা করে ২০ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে একজন দেড় বছর বয়সি শিশু রয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৪.৩৯ শতাংশ। এ নিয়ে নাটোরে মোট ৩৩ হাজার ৪৩ জনের শরীরে নমুনা পরীক্ষা করে ৮ হাজার ৫৩৬ জন শনাক্ত হয়েছেন। এ পর্যন্ত নাটোরে মোট করোনায় মৃত্যু হয়েছে ১৭৫ জনের।

বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরিদুজ্জামান বলেন, বাগাতিপাড়া উপজেলায় মাশরাফি নামে দেড় বছর বয়সি এক শিশু করোনায় আক্রান্ত হয়েছে। শিশুটি সুস্থ রয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর