শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাজশাহীতে এনজিও ফেডারেশনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন চৌহালীতে নানা কর্মসুচির মধ্যদিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন চাটমোহরে বিএনপির উদ্যোগে মহান স্বাধীনতা দিবস যথাযথ মর্যাদায় পালিত চাটমোহরে মেডিকেল ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া ৫৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা এমপি যেহেতু করেছেন আমার কাছে কাজ বুঝে নিবেন ডা. আব্দুস সালাম স্বাধীনতা দিবসে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা ভাঙ্গুড়ায় স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ৭৭ পরিবারকে সম্মাননা, আবেগঘন পরিবেশে স্মৃতিচারণ ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি

পুনরায় ভোট গ্রহণের দাবি সিংড়ায় ভোট কারচুপির প্রতিবাদে নৌকা প্রার্থীর মানববন্ধন

সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন

নাটোরের সিংড়ায় চামারী ইউনিয়ন পরিষদ নির্বাচনের ১০দিন পরে ব্যালট পেপার উদ্ধারে সুষ্ঠু তদন্ত ও পুনরায় ভোট গ্রহণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৩টায় চামারী ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী রশিদুল ইসলাম মৃধা, মোটরসাইকেল প্রতিকের প্রার্থী রবিউল করিম, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল ইসলাম মন্ডল, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম খান, বেলাল সরদার, ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমুল ইসলাম, যুগ্ম সম্পাদক মাহিদুল ইসলাম মানিক প্রমুখ।

মানববন্ধনে প্রায় এক হাজার দলীয় নেতা-কর্মী ও জনসাধারণ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, যে নির্বাচনের ব্যালট পেপার পানিতে ভাসে আমরা সেই নির্বাচন প্রত্যাখ্যান করি। ব্যালট পেপার উদ্ধারের সুষ্ঠু তদন্ত করা হোক। এ ইউনিয়নে পুনরায় ভোট গ্রহণের দাবি জানান বক্তারা।

উল্লেখ্য, নাটোরের সিংড়ায় ভোট গ্রহণের ১০ দিন পরে সীলমারা ব্যালট পেপার উদ্ধার করেছে এলাকাবাসী। মঙ্গলবার (৪রা জানুয়ারি) সকাল ৯টায় উপজেলার চামারী ইউনিয়নের বিলদহর মরা নদীতে বস্তাবন্দী সীলমারা ব্যালট পেপার উদ্ধার করে স্থানীয়রা। এর কিছু¶ণ পরে বিলদহর বাজারের স’মিলের পাশে আরও এক বস্তা সীলমারা ব্যালট পেপার দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে তা উদ্ধার করে থানায় আনে। উদ্ধারকৃত ব্যালট পেপারে দেখা যায়, অধিকাংশ মোটরসাইকেল প্রতিকে এবং কিছু সংখ্যক নৌকা প্রতিকে সীলমারা রয়েছে।

গত ২৬ ডিসেম্বর ৪র্থ ধাপের নির্বাচনে সিংড়া উপজেলার চামারী ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হাবিবুর রহমান ঘোড়া প্রতিকে ৭৩১৩ ভোট পেয়ে বিজয়ী হয়। তাঁর নিকটতম প্রতিদ্ব›দ্বী রবিউল করিম মোটরসাইকেল প্রতিক নিয়ে ৪৪৭২ ভোট পেয়ে দ্বিতীয় ও রশিদুল ইসলাম মৃধা নৌকা প্রতিকে ৩৮২৯ ভোট পেয়ে তৃতীয় হয়।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর