শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

রামগড়ে করোনায় আক্রান্ত হয়ে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডারের মৃত্যু

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

বেলাল হোসাইন,(খাগড়াছড়ি):

খাগড়াছড়ির  রামগড়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে  উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা  কমান্ডার মনসুর আহম্মদ আজ বৃহস্পতিবার সকাল পৌনে নয়টায় ঢাকা পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

তার ছোট ভাই সাবেক ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান জানান, তার ভাই রামগড় উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মনসুর আহম্মদ বেশ কিছুদিন ধরে জ্বর, সর্দি,শ্বাসকষ্ট সহ করোনাভাইরাসের উপসর্গে ভুগছিলেন। গত বৃহস্পতিবার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ঢাকা পপুলার হাসপাতালে নেওয়া হয়।সেখানে তার নমুনা সংগ্রহ করলে তার ফলাফল করোনা পজিটিভ আসে।চিকিৎসাধীন অবস্থায় আজ পৌনে নয় টার দিকে তিনি মারা যান। করোনা শনাক্ত হওয়ার পূর্বেও তার ডায়াবেটিকস এবং উচ্চরক্তচাপ ছিলো। স্বাস্থ্যবিধি মেনে রাষ্ট্রীয় মর্যাদায়  তাকে রামগড় কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হবে।মৃত্যু কালে তিনি স্ত্রী, ৩ মেয়ে,২ ছেলে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর