বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সিলেট সরকারি তিব্বিয়া কলেজের ৩১ পদ তপশীলভুক্ত ও চাকরি আত্মীকরণের আবেদন যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পাঠানোর নির্দেশ গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকান্ড, নিরাপত্তা দাবি গোয়াসপুর: সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ‘জহির রায়হান সম্মাননা-২০২৬’ পেলেন ইনডিপেনডেন্ট টিভির নওগাঁর প্রতিবেদক সাদেকুল ইসলাম দেবোত্তর ডিগ্রি কলেজের অধ্যক্ষের কক্ষে ভয়াবহ অগ্নিকাণ্ডে আড়াই লাখ ক্ষতি  আমশড়া মাদ্রাসার ২১পরীক্ষার্থীর সবাই ফেল : শিক্ষার মান নিয়ে প্রশ্ন?  মানিকগঞ্জে বিবিএ ছাত্র রিদোয়ান অপহরণের ৯ দিন পার, রাজপথে মানববন্ধন সন্তানের জন্মদিন ও দাদার মৃত্যুবার্ষিকীতে নাগরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত

শার্শার ডিহি ইউনিয়নে যুবলীগ নেতা রাসেল মোস্তফা পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৭ মে, ২০২০, ৭:২৬ পূর্বাহ্ন

মোঃ সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:

যশোরের শার্শা উপজেলার ডিহি ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রাসেল মোস্তফা অসহায় কর্মহীন ৭শ ৮০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

বৃহস্পতিবার সকাল ১০ টায় ডিহি ইউনিয়নের মেসার্স রাসেল ট্রেডাস থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। শার্শার বারবার নির্বাচিত সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন এর নির্দেশনায় ডিহি ইউনিয়নে ৭শ ৮০ জন অসহায়-দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এসময় প্রত্যেকের হাতে ৭ কেজি মিনিকেট চাউল,২ কেজি আলু, ১ কেজি চিনি, ১ কেজি সেমাই, ১কেজি ছোলা, ১ কেজি মুড়ি ও একটি করে মাক্স পরিয়ে দেওয়া হয়।

ত্রান বিতরণকালে উপস্থিত ছিলেন,শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান, যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার, যুগ্মসাধারণ সম্পাদক খোরশেদ মিলন, সাংগঠনিক সম্পাদক আলামিন রুবেল সহ বিভিন্ন নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর