শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
ত্যাগের মহিমায় ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অভয়নগরে ‎পাহারাদারদের সামনে অস্ত্র প্রদর্শন: গুফরান বাহিনীর তিন সন্ত্রাসী জনতার হাতে আটক সলঙ্গায় সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানা দুই দিনের সরকারি সফরে কক্সবাজার আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ চাটমোহরে পুলিশের সফল অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক আটোয়ারীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থের চেক বিতরণ নাগরপুরে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত 

গুরুদাসপুরে পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষ, আহত ৯

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
আপডেট সময়: সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১, ৫:১৩ অপরাহ্ণ

নাটোরের গুরুদাসপুর পৌর সদরের চাঁচকৈড় খলিফাপাড়া মহল্লায় পূর্ব শত্রুতার জেরে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ ৯ জন গুরুতর আহত হয়েছেন।
জানা যায়, খলিফাপাড়া মহল্লার বাবুল মোল্লার ছেলে নয়ন (১৮) ও প্রতিবেশী হাফিজুল মুন্সির ছেলে হাবিবুল মুন্সির (১৭) সাথে ঝগড়া বিবাদ হয়। একপর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের ৯ জন আহত হলে মৃত মতি মোল্লার ছেলে মাসুদ (৪৮), শামীম (৪৪) ও আকলিমা (২৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত বাকি ৬ জন হলেন, সাবেক কাউন্সিলর নিজাম উদ্দিন বাবু (৪০), রবিউল করিম (৩৫), নাজিমুদ্দিন (৪২), শাকিব (১৪), নাদিম (২৩) ও বাবুল মোল্লা (৪৫) প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
স্থানীয় কাউন্সিলর ফরিদ উদ্দিন জানান, কিছুদিন আগে ক্রিকেট খেলা নিয়ে এলাকার ছেলেদের মধ্যে বাকবিতন্ডা হয়। এরপর থেকেই পারিবারিকভাবে তাদের মধ্যে রেশারেশি চলছিল। এক পর্যায়ে রবিবার সন্ধ্যার দিকে ওই ছেলেরাই মারামারি করলে অভিভাকরাও সংঘর্ষে জড়িয়ে পড়েন।
গুরুদাসপুর থানার ওসি আব্দুল মতিন বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর