সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান অভয়নগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি, মহাসড়ক প্রদক্ষিণ টাঙ্গাইল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর আহসান হাবীব মাসুদের শপথ গ্রহণ নওগাঁয় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে ১০ নভেম্বর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর চুল কাঁচি দিয়ে কেটে দিলেন প্রধান শিক্ষক, ক্ষুব্ধ অভিভাবকেরা আটোয়ারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন নাগরপুরে ২৮ অক্টোবরের শহীদদের স্মরণে যুব বিভাগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গৌরনদীতে মৃত ব্যক্তিদের নামে ১০ টাকা কেজির রেশন চালের কার্ড

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১, ১০:৪৯ অপরাহ্ন

একাধিক মৃত ব্যক্তি, প্রবাসী, বিত্তশালী ও ভাতাভোগীদের নামে সরকারীভাবে বরাদ্দকৃত ন্যায্য মূল্যের কার্ড বিতরণ (১০টাকা কেজি দরের চাল) করা হয়েছে। বিষয়টি জানাজানি হলে গত কয়েকদিন থেকে এলাকায় তোলপাড় শুরু হয়েছে।
অবশেষে অনিয়মের মাধ্যমে বিতরণ করা ৬৩টি কার্ড জব্দ করেছে উপজেলা প্রশাসন। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের ১নং ওয়ার্ড শাহাজিরা গ্রামের। বৃহস্পতিবার বিকেলে ওই ওয়ার্ডের ইউপি সদস্য সৈয়দ মিজানুর রহমান বাদশা অভিযোগ করে বলেন, সাবেক ইউপি সদস্যর এ অনিয়মের বিষয়ে প্রতিবাদ করায় তিনি এখন রোষানলে পরেছেন।
তিনি আরও বলেন, ওই গ্রামের মৃত নজরুল ইসলাম নজু খান, হাকিম খান, আব্দুর রহিম, প্রবাসী শাহাদাত সরদার, খোকন হাওলাদার, রাসেল হাওলাদার, বিত্তশালী জব্বার প্যাদা, জসিম প্যাদা, নিজাম শেখ, সুমন হাওলাদারসহ বিভিন্ন ভাতাপ্রাপ্তদের নামে কার্ড ইস্যুকরে বিতরণ করেন সাবেক ইউপি সদস্য ফারুক সরদার। ফলে ওই ওয়ার্ডের প্রকৃত হতদরিদ্র, অসহায়, দুঃস্থ ও ছিন্নমূল পরিবারের লোকজন সরকারের মহতি উদ্যোগ থেকে বঞ্ছিত হয়েছেন। বাদশা বলেন, গত ১৫ নবেম্বর ভূক্তভোগিরা ১০ টাকা মূল্যের চাল গ্রহণের সময় এলাকাবাসীর আপত্তির মুখে কার্ডগুলো জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকরা কার্ডগুলো উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।
অভিযোগের ব্যাপারে সদ্য সাবেক ইউপি সদস্য ফারুক সরদার বলেন, নবনির্বাচিত ইউপি সদস্য তার সমর্থকদের মাঝে কার্ডগুলো বিতরণের জন্য জব্দ করেছিলো। পরবর্তীতে ভূক্তভোগীরা বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে লিখিতভাবে জানানোর পর তিনি (ইউপি সদস্য) জব্দ করা ৬৩টি কার্ড প্রশাসনের কাছে জমা দিয়েছেন। উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস জানান, এ ঘটনায় তদন্ত করে প্রকৃত দুঃস্থদের মাঝে জব্দকরা কার্ড বিতরণ করা হবে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর