শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

সাবেক উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা বাবু হত্যা মামলায় ১৪ আসামীকে জেল হাজতে প্রেরণ

সুজন কুমার, নাটোর প্রতিনিধিঃ
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা সানাউল্লাহ নুর বাবু হত্যা মামলার চার্জশীটভুক্ত ৪১জন আসামীর মধ্যে ১৪জনকে জেল হাজতে পাঠিয়েছে আদালত।
দুপুরে নাটোর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মেহেদি হাসানের আদালতে আসামীরা হাজির হয়ে জামিন আবেদন করেন। এসময় বিচারক তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
জেল হাজতে পাঠানো ১৪জন আসামী হচ্ছেন, মো: শাহজালাল, ইদ্রিস মোল্লা, জাবির সোনার, মো: জিন্নাহ মোল্লা, জিল্লুর রহমান, মাসুদ রানা, প্রশান্ত কুমার, আব্দুল আজিজ, আওয়াল, আজগর আলী সোনার, কোরবান মোল্লা, আব্দুর রাজ্জাক কবিরাজ, ওয়াজেদ আলী সোনার এবং মনির হোসেন।
২০১০ সালের ৮অক্টোবর স্থানীয় বনপাড়া বাজারে নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বিএনপি নেতা সানাউল্লাহ নুর বাবু কে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর