বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

রাঙামাটিতে দুর্বৃত্তের গুলিতে পিসিজেএসএস নেতা আবিস্কার চাকমা নিহত

নির্মল বড়ুয়া মিলন, রাঙামাটি জেলা প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন

রাঙামাটির সদর উপজেলার বন্দুকভাঙ্গা এলাকায় দুর্বৃত্তের গুলিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস-মুল) এর নেতা আবিস্কার চাকমা (৪০) নিহত হয়েছে।
মঙ্গলবার ৩০ নভেম্বর ভোর সাড়ে ৫টার দিকে সাংগঠনিক দায়িত্ব পালনকালে একদল সশস্ত্র দুর্বৃত্ত অতর্কিত হামলা চালিয়ে আবিস্কার চাকমাকে গুলি করে হত্যা করে।
নিহতের বাড়ি রাঙামাটি জেলা বাঘাইছড়ি উপজেলার সারোয়াতলী ইউনিয়নের সিজক এলাকায়। তার পিতা মিন্টু চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত আবিস্কার চাকমা সন্তু লারমার নেতৃত্বাধীন পিসিজেএসএস এর শীর্ষ পর্যায়ের নেতা এবং একাধিক মামলার আসামী বলে স্থানীয় নিরাপত্তা বাহিনীর দায়িত্বশীল সূত্রে জানা গেছে।
জানা যায়, বিগত বছরে বাঘাইছড়ি এলাকার দায়িত্বে থাকলেও স¤প্রতি আবিস্কার চাকমা রাঙামাটির বরকল, লংগদু, নানিয়ারচর ও সুভলং এ হেড কালেক্টার এর দায়িত্বে থেকে সদর উপজেলাধীন বন্দুকভাঙ্গা ইউনিয়নের কিচিং আদম এলাকায় বসবাস করতো।
অবস্থান নিশ্চিত হয়েই প্রতিপক্ষের একদল সশস্ত্র সন্ত্রাসী হামলা চালিয়ে তার মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।
স্থানীয়দের ধারণা পিসিজেএসএসের প্রতিপক্ষ ইউপিডিএফ-গণতান্ত্রিক এ হত্যাকান্ডের সাথে জড়িত থাকতে পারে।
রাঙামাটি কোতয়ালী থানার ওসি কবির হোসেন জানান, ঘটনাস্থলে কোতয়ালী থানা পুলিশের একটি দলকে পাঠানো হয়েছে তারা ফেরৎ আসলে বিস্তারিত জানা যাবে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর