সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
পৈতৃক জমি নিয়ে ভাইপোদের সঙ্গে বিরোধ, উচ্ছেদের শঙ্কায় দুই বোনের কান্না বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে বেনাপোল ক্রীড়া একাডেমির প্রস্তুতি ও পরিচিতি সভা  ঈশ্বরদীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাকারিয়া পিন্টুর নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা সেনুয়ায় ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের নির্মাণকাজ শুরু, উদ্বোধন করলেন সংসদ সদস্য- ফয়সল আমীন মনের কথা কাব্যাচরে প্রকাশিত – এস এম মনিরুজ্জামান আকাশ দেবোত্তর ডিগ্রি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা লামায় নদী থেকে ভাসমান এক ব্যক্তির মরদেহ উদ্ধার আটঘরিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

আত্রাইয়ে গৃহবধূকে ধর্ষণ, আটক-১ 

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ২৯ নভেম্বর, ২০২১, ৫:০১ অপরাহ্ন

আত্রাইয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মোঃ সুমন খাঁ ওরফে রাকিব (১৯) নামে একজনকে গ্রেফতার করেছে আত্রাই থানা পুলিশ। গ্রেফতার মোঃ সুমন খাঁ ওরফে রাকিব উপজেলার একই গ্রামের মোঃ নজরুল ইসলামের ছেলে। উপজেলার ক্ষিদ্র কালিকাপুর নামক স্থানে ঘটনা ঘটেছে।
আত্রাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ জানান, উপজেলার কালিকাপুর ইউনিয়নের ক্ষিদ্র কালিকাপুর (ভাটোপাড়া) গ্রামে গত শনিবার গৃহবধূ মোছা পাখী বিবি প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার জন্য ঘর থেকে বাহির হওয়া মাত্রই বাড়ির পাশে উৎপেতে থাকা মোঃ সুমন খাঁ ওরফে রাকিব (১৯) ও তার সহযোগী মোঃ সিয়াম (২০) তাকে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে।
পরের দিন রবিবার (২৮ নভেম্বর) সকাল বেলা ভিকটিম বাদী হয়ে দুই জনকে বিরুদ্ধে আত্রাই থানার এজাহার দায়ের করে।
পরে পুলিশ রাতে অভিযান চালিয়ে ওই গ্রামের অভিযুক্ত ১ নাম্বার আসামী মোঃ সুমন খাঁ ওরফে রাকিবকে আটক করে। সোমবার (২৯ নভেম্বর) তাকে কোর্টে সোপর্দ করে পুলিশ।
ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর