সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান অভয়নগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি, মহাসড়ক প্রদক্ষিণ টাঙ্গাইল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর আহসান হাবীব মাসুদের শপথ গ্রহণ নওগাঁয় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে ১০ নভেম্বর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর চুল কাঁচি দিয়ে কেটে দিলেন প্রধান শিক্ষক, ক্ষুব্ধ অভিভাবকেরা আটোয়ারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন নাগরপুরে ২৮ অক্টোবরের শহীদদের স্মরণে যুব বিভাগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আত্রাইয়ে নিষিদ্ধ ঘোষিত পূর্ব বাংলা কমিউনিষ্ট পার্টি-এমএল’র সক্রিয় সদস্য গ্রেফতার

রুহুল আমিন,আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২৮ নভেম্বর, ২০২১, ৮:১৪ অপরাহ্ন

নওগাঁর আত্রাইয়ে অভিযান চালিয়ে এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ইমদাদুল হক জনি নিষিদ্ধ ঘোষিত পূর্ব বাংলা কমিউনিষ্ট পার্টি-এমএল’র সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে বেশ কয়েকটি হত্যা ও চাঁদাবাজীর মামলা আছে। আটককৃত জনি সদর উপজেলার তিলকপুর ইউনিয়নের উলিপুর গ্রামের মেহের আলীর ছেলে। রোববার দুপুরে জেলা গোয়েন্দা সংস্থা ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান নওগাঁর পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া। সংবাদ সম্মেলেনে গ্রেফতারকৃত ইমদাদুল হক জনিকে হাজির করা হয়। পুলিশ জানায় শীর্ষ সন্ত্রাসী জনি সম্প্রতি জেল থেকে ছাড়া পেয়ে এলাকায় রাষ্ট্র বিরোধী ও সন্ত্রাসী বাহীনি গড়ে তোলার অপচেষ্টা করে। পাশাপাশি চাঁদাবাজী করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে আত্রাই উপজেলার রেলওয়ে ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় বেশকিছু আলামত জব্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতারকৃতকে রিমান্ড আবেদন করবে জানায় পুলিশ।

 

 

#চলনবিলের আলো / আপন

 


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর