সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান অভয়নগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি, মহাসড়ক প্রদক্ষিণ টাঙ্গাইল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর আহসান হাবীব মাসুদের শপথ গ্রহণ নওগাঁয় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে ১০ নভেম্বর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর চুল কাঁচি দিয়ে কেটে দিলেন প্রধান শিক্ষক, ক্ষুব্ধ অভিভাবকেরা আটোয়ারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন নাগরপুরে ২৮ অক্টোবরের শহীদদের স্মরণে যুব বিভাগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শার্শার বাগআঁচড়ায় নির্বাচনী সহিংসতায় প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর ছবিসহ বেশ কয়েকটি নৌকা ভাংচুর

মো. সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২২ নভেম্বর, ২০২১, ৫:১৩ অপরাহ্ন

যশোরের শার্শার বাগআঁচড়ায় নৌকা প্রতীকের সমর্থক ও সতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে নির্বাচনী সহিংসতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর ছবিসহ বেশ কয়েকটি নৌকা ভাংচুর করার অভিযোগ উঠেছে।

বাগআঁচড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে নৌকার নির্বাচনী অফিস ভাংচুরসহ পোস্টার ফেস্টুন ছিড়ে ফেলেছে সতন্ত্র প্রার্থী আব্দুল খালেক সমর্থকরা বলে  সাংবাদিকদের জানিয়েছে নৌকার প্রার্থী ইলিয়াস কবীর বকুল।

এঘটনায় কোণঠাসা হয়ে পড়েছে নৌকার মাঝি ইলিয়াস কবীর বকুল ও তার সমর্থকেরা। ভয়াবহ তান্ডবে সতন্ত্র প্রার্থীর এক কর্মী নিহত হওয়ার পর থেকে নৌকার মাঝি ইলিয়াস কবীর বকুলসহ তার সমর্থকেরা বাড়ি থেকে বের হতে পারছেনা। একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য নৌকা প্রতীক নিয়ে সুষ্ঠ ভাবে নির্বাচন করা নিয়ে চরম হতাশার মধ্যে দিন পার করছেন তিনি।

এমন পরিস্থিতিতে নৌকা মার্কার সমর্থক এবং সাধারণ ইউপি সদস্যরা সতন্ত্র প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে হামলা, ভাংচুর ও প্রাণনাশের হুমকি প্রদান করাসহ তাদেরকে বাড়ি থেকে বের হতে দেয়া হচ্ছে না বলে অভিযোগ করেন সাংবাদিকদের কাছে। অন্যদিকে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কায় এ অঞ্চলের সাধারণ ভোটাররা।

এদিকে নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান বলেন যারা নির্বাচনী ব্যানার ফেস্টুন ছিড়েছে এবং হামলা ভাংচুর চালিয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এ ব্যাপারে নির্বাচন অফিসও তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিবেন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর