শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
ত্যাগের মহিমায় ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অভয়নগরে ‎পাহারাদারদের সামনে অস্ত্র প্রদর্শন: গুফরান বাহিনীর তিন সন্ত্রাসী জনতার হাতে আটক সলঙ্গায় সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানা দুই দিনের সরকারি সফরে কক্সবাজার আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ চাটমোহরে পুলিশের সফল অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক আটোয়ারীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থের চেক বিতরণ নাগরপুরে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত 

সিংড়ায় লাশবাহী গাড়ির সংঘর্ষে লাশ হলো যুবক

সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ
আপডেট সময়: সোমবার, ২২ নভেম্বর, ২০২১, ১:০৫ অপরাহ্ণ

নাটোরের সিংড়ায় লাশবাহী এ্যাম্বুলেন্সের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও ৫জন। সোমবার (২২ নভেম্বর) সকাল ৭টায় নাটোর-বগুড়া মহাসড়কের শেরকোল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম রনি আহমেদ (২৫), সে সিংড়া পৌর শহরের নিংগইন এলাকার হেলাল উদ্দিনের ছেলে। নিহত রনি শেরকোল এস আর ফিলিং স্টেশনে চাকুরি করতো।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল ৭টার দিকে বগুড়া মেডিকেল থেকে পাবনার ঈশ^রদী উপজেলায় যাচ্ছিলেন একটি লাশবাহী এ্যাম্বুলেন্স। ফিলিং স্টেশন থেকে বাড়ি ফিরছিল নিহত রনি আহমেদ। শেরকোল আইসিটি পার্ক এলাকায় এসে এ্যাম্বুলেন্স ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হয় রনি। মোটরসাইকেলের সাথে সংঘর্ষের পরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইটবাহী ট্রাকের সাথেও ধাক্কা লাগে এ্যাম্বুলেন্সের। এতে সর্বমোট ৫জন আহত হয়। পরে থানা ও হাইওয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠায় এবং আহতদেরকে আশঙ্কাজনক অবস্থায় নাটোর আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করে।
সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে একজন নিহত হয়। তার লাশ মর্গে পাঠানো হয়েছে। আহতদের নাটোর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর