বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

গৌরনদীতে ধর্ষণ চেষ্টার অভিযোগ করে বিপাকে পরিবার

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
বরিশালের দুই পৌর নির্বাচনের তফসিল ঘোষণা

বখাটের বিরুদ্ধে স্কুল ছাত্রী (১৪) কে ধর্ষন চেষ্টার অভিযোগ করে চরম বিপাকে পরেছে স্কুল ছাত্রীর পরিবার। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার শাহাজিরা গ্রামের।
শুক্রবার সকালে ওই স্কুল ছাত্রী অভিযোগ করে বলেন, গত মঙ্গলবার বিকেলে নিজেদের বসতঘরের সামনে বসে বই পড়ছিলো। ঘরে কেউ না থাকার সুযোগে পার্শ্ববর্তী আধুনা গ্রামের নুর মোহাম্মদ মোল্লার বখাটে পুত্র সুমন মোল্লা তাদের বাড়ীতে ঢুকে তাকে (স্কুল ছাত্রী) মুখ চেপে ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষন চেষ্টা চালায়। এসময় তার ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে বখাটে সুমন পালিয়ে যায়।
ওই ছাত্রীর মা অভিযোগ করে বলেন, তার মেয়েকে ধর্ষন চেষ্টার অভিযোগে মঙ্গলবার রাতে সরিকল তদন্ত কেন্দ্রে বখাটে সুমনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। এরপর থেকে সুমন ও তার সহযোগীরা তাকে অব্যাহত ভাবে হুমকি দিয়ে যাচ্ছে। এমনকি অভিযোগ উত্তোলন করে না নেয়া হলে মা-মেয়েকে ধর্ষনের করার হুমকি দিয়ে যাচ্ছে ওই বখাটে। এ ঘটনায় তার পরিবারের মধ্যে চরম আতংক বিরাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।
এবিষয়ে সরিকল তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ ফোরকান হাওলাদার জানান, ঘটনার পর থেকে সুমন পলাতক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি আরও জানান, সুমনের বিরুদ্ধে মাদক সেবনসহ আরও বিভিন্ন অভিযোগ রয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর