সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান অভয়নগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি, মহাসড়ক প্রদক্ষিণ টাঙ্গাইল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর আহসান হাবীব মাসুদের শপথ গ্রহণ নওগাঁয় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে ১০ নভেম্বর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর চুল কাঁচি দিয়ে কেটে দিলেন প্রধান শিক্ষক, ক্ষুব্ধ অভিভাবকেরা আটোয়ারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন নাগরপুরে ২৮ অক্টোবরের শহীদদের স্মরণে যুব বিভাগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শার্শায় ভারতীয় ফেনসিডিল উদ্ধার: ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মোঃ সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১, ৯:৫৬ অপরাহ্ন

যশোরের শার্শায় পুলিশের অভিযানে ৩শ’ বোতল ভারতীয় ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।শুক্রবার (১৯ নভেম্বর) বিকালে শার্শা থানার ওসি বদরুল আলম খান এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানান।

গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন বেনাপোল পোর্ট থানাধীন ধাণ্যখোলা গ্রামের ইসমাইল মোড়লের ছেলে মো. রিপন মোড়ল (৩২) ও পান্তাপাড়া গ্রামের দেলোয়ার মিয়ার ছেলে মিন্টু মিয়া (৩২)।

শার্শা থানার অফিসার ইনচার্জ মো. বদরুল আলম খান জানান গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানাধীন ল¶ণপুর টু আন্দোলপোতা গামী এলাকা থেকে ৩শ’ বোতল ফেনসিডিলসহ দুইজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর