সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান অভয়নগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি, মহাসড়ক প্রদক্ষিণ টাঙ্গাইল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর আহসান হাবীব মাসুদের শপথ গ্রহণ নওগাঁয় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে ১০ নভেম্বর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর চুল কাঁচি দিয়ে কেটে দিলেন প্রধান শিক্ষক, ক্ষুব্ধ অভিভাবকেরা আটোয়ারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন নাগরপুরে ২৮ অক্টোবরের শহীদদের স্মরণে যুব বিভাগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

এডিপি’র ভূয়া দেখিয়ে কাজ না করে অর্থ আত্মসাতের অভিযোগ

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১, ৪:১৪ অপরাহ্ন

এডিপি’র ভূয়া প্রকল্প দেখিয়ে কাজ না করেই সমূদয় টাকা উত্তোলন করে আত্মসাতের অভিযোগ উঠেছে। ঘটনাটি জেলার বাবুগঞ্জ উপজেলার।
উপজেলা প্রকৌশলীর দফতরের নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, বাবুগঞ্জ বাজারের লামচর ক্ষুদ্রকাঠী খালের ওপর দিয়ে বেঁদে সস্প্রদায়ের যাতায়াতের জন্য সাকো নির্মানের জন্য ২০১৯-২০২০ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) মাধ্যমে দুই লাখ টাকা বরাদ্ধ দেওয়া হয়েছে। দরপত্রের মাধ্যমে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স মাসুদ এন্টারপ্রাইজের মাধ্যমে কাজটি পায় বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মুহাম্মদ আক্তার-উজ-জামান মিলন।
সূত্রমতে, প্রকল্পের কাজ না করেই দুই বছর পূর্বে বরাদ্ধের সমূদয় অর্থ উত্তোলন করে আত্মসাত করা হয়েছে। সরেজমিনে প্রকল্পের স্থানে গিয়েও কোন সাকোর অস্থিত্ব পাওয়া যায়নি।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মনোয়ারুল ইসলাম বলেন, খালে পানি বেশি থাকায় এতোদিন কাজ করা সম্ভব হয়নি। তবে কাজ না করা সত্বেও ঠিকাদারকে সমূদয় অর্থ প্রদানের বিষয়ে তিনি কোন সদূত্তর দিতে পারেননি। ঠিকাদারী প্রতিষ্ঠানের স্বত্তাধিকারী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাসুদ করিম লাভু বলেন, আমার লাইসেন্সের বিপরীতে কাজটি পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মুহাম্মদ আক্তার-উজ -জামান মিলন। দুই বছর পূর্বে তিনি বিল উত্তোলন করে নিয়ে গেছেন। কাজ হয়েছে কিনা সে বিষয়ে আমার জানা নেই।
অভিযোগের বিষয়ে মৃধা মুহাম্মদ আক্তার-উজ-জামান মিলন বলেন, কাজটি প্রসেসে আছে। কাজ না করে কিভাবে অর্থ উত্তোলন করা হয়েছে সে বিষয়ে তিনি বলেন, ঠিকাদারী প্রতিষ্ঠানের সাথে আমি জড়িত নেই।

 

 

#চলনবিলের আলো / আপন

 


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর