সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান অভয়নগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি, মহাসড়ক প্রদক্ষিণ টাঙ্গাইল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর আহসান হাবীব মাসুদের শপথ গ্রহণ নওগাঁয় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে ১০ নভেম্বর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর চুল কাঁচি দিয়ে কেটে দিলেন প্রধান শিক্ষক, ক্ষুব্ধ অভিভাবকেরা আটোয়ারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন নাগরপুরে ২৮ অক্টোবরের শহীদদের স্মরণে যুব বিভাগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

লামায় পুলিশের হাতে ইয়াবাসহ দুই যুবক আটক

লামা প্রতিনিধিঃ
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১, ৫:৫৭ অপরাহ্ন

বান্দরবানের লামা উপজেলা ফাঁসিয়াখালী ইউনিয়নে ৫নং ওয়ার্ডের ফুটের ঝিরি এলাকা থেকে ইয়াবা সহ দুইজন যুবককে আটক করেছে স্থানীয় জনতা। পরে আটক দুই ইয়াবা ব্যবসায়ীকে লামা থানা পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয়রা।
জানা যায়, বৃহস্পতিবার রাত ৩টায় খবর পেয়ে লামা থানা পুলিশের উপ-পরিদর্শক আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে গিয়ে দুই ইয়াবা ব্যবসায়ীকে আটক করে লামা থানায় নিয়ে আসে। তিনি বলেন, তাদের নামে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।
আটককৃতরা হলো, ফাঁসিয়াখালী ইউনিয়নের কমিউনিটি সেন্টারের ঘিলাতলী এলাকার নুরুল ইসলামের ছেলে মঞ্জুর আলম (২৯) ও একই এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে নুরুল কাদের (২২)।
প্রত্যেক্ষদর্শী একজন জানায়, বুধবার দিবাগত রাত ১০টার দিকে ফুটের ঝিরি এলাকা হতে ইয়াবা নিয়ে যাওয়ার সময় ১২ পিস ইয়াবা সহ হাতেনাতে দুইজনকে আটক করে জনতা। তারা ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াবা সম্রাট হুমায়ূন চৌধুরীর বাড়ি থেকে ইয়াবা নিয়ে যাওয়ার সময় জনতার হাতে আটক হয়। এই সময় আরেকজন পালিয়ে যায়।
প্রসঙ্গত, ফাঁসিয়াখাল এলাকার লোকজন জানায় লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের গুলিস্তান বাজার, হায়দারনাশী, ফুটের ঝিরি, জলপাইতলী, অংসার ঝিরি, বড়ছনখোলা, চা বাগান এলাকা ইয়াবা ক্রয়- বিক্রয়ের নিরাপদ জোনে পরিণত হয়েছে। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর