সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান অভয়নগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি, মহাসড়ক প্রদক্ষিণ টাঙ্গাইল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর আহসান হাবীব মাসুদের শপথ গ্রহণ নওগাঁয় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে ১০ নভেম্বর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর চুল কাঁচি দিয়ে কেটে দিলেন প্রধান শিক্ষক, ক্ষুব্ধ অভিভাবকেরা আটোয়ারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন নাগরপুরে ২৮ অক্টোবরের শহীদদের স্মরণে যুব বিভাগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শার্শায় ফেনসিডিল-গাঁজা-ইয়াবাসহ আটক ৪

মোঃ সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ১৪ নভেম্বর, ২০২১, ৬:৩৭ অপরাহ্ন

যশোরের শার্শা থানাধীন বিভিন্ন এলাকা ফেনসিডিল,গাঁজা ও ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।

রোববার (১৪ নভেম্বর) আটক আসামীদের যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আটক মাদক ব্যবসায়ীরা হলেন বেনাপোল পুটখালী গ্রামের ছবদার আলীর স্ত্রী রহিলা খাতুন (৫৫), রাড়ীপুকুর গ্রামের মৃত মনিরুজ্জামানের ছেলে মুনসুর আলী (৩৩), একই গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে বাবু হোসেন (৩১) ও পঞ্চাই সরদারের ছেলে আমজেদ সরদার (৪৬)।

যশোর জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ রুপন কুমার সরকার বলেন গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানাস্থ বিভিন্ন এলাকায় পৃথক তিনটি অভিযান চালিয়ে ২০০ পিচ ইয়াবা, ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ১০ বোতল ফেনসিডিলসহ চিহ্নিত ৪ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। চিহ্নিত চার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর