সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান অভয়নগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি, মহাসড়ক প্রদক্ষিণ টাঙ্গাইল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর আহসান হাবীব মাসুদের শপথ গ্রহণ নওগাঁয় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে ১০ নভেম্বর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর চুল কাঁচি দিয়ে কেটে দিলেন প্রধান শিক্ষক, ক্ষুব্ধ অভিভাবকেরা আটোয়ারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন নাগরপুরে ২৮ অক্টোবরের শহীদদের স্মরণে যুব বিভাগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বরিশালে দুর্ধর্ষ ডাকাতি, তিন ডাকাত গ্রেফতার

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: রবিবার, ১৪ নভেম্বর, ২০২১, ৫:৩৯ অপরাহ্ন

জেলা মহিলা পরিষদের আইন বিষয়ক সম্পাদক ও নারী নেত্রী প্রতিমা সরকারের গ্রামের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘঠিত হয়েছে। ডাকাতি করে ফেরার পথে থানা পুলিশ ডাকাতির লুন্ঠিত মালামালসহ তিন ডাকাতকে গ্রেফতার করেছে।

ডাকাতির ঘটনাটি ঘটেছে শনিবার দিবাগত মধ্যরাতে জেলার গৌরনদী উপজেলা নলচিড়া খানাবাড়ি এলাকায়। নারী নেত্রীর ভাই শিশির সরকার জানান, সংঘবদ্ধ ডাকাত সদস্যরা তাদের গৃহে প্রবেশ করে নগদ অর্থ, স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল লুট করে নেয়।

গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, ডাকাতির খবর পেয়ে তাৎক্ষনিক থানা পুলিশ ওই এলাকার তিনটিস্থানে চেকপোস্ট বসিয়ে লুন্ঠিত মালামাল ও ডাকাতির কাজে ব্যবহৃত যন্ত্রাংশসহ আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো-বাকেরগঞ্জ উপজেলার ক্ষুদ্রকাঠী গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর সরদার, ফিরোজ হাওলাদার ও নলচিড়া গ্রামের আব্দুল মালেক জমাদ্দারের ছেলে তারেক জমাদ্দার। এরমধ্যে ডাকাত জাহাঙ্গীরের বিরুদ্ধে বিভিন্ন থানায় ছয়টি ডাকাতির মামলা রয়েছে। রবিবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর