শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

সিংড়ায় প্রতিবন্ধী বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত

সিংড়া (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

নাটোরের সিংড়ায় চলনবিল প্রতিবন্ধী বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ মা সমাবেশ অনুষ্ঠিত হয়। সন্তানের প্রতি মায়ের দায়িত্ব ও কর্তব্য এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা দেশ ও জাতির বোঝা নয়, সম্পদ এ গুরুত্ব বোঝাতেই এ সমাবেশ।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আতিকুর রহমানের সভাপতিত্বে এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি সোহেল আহমেদ জীবনের সঞ্চালনায় এই মা সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ কামরুল ইসলাম কামরান, শামীমা হক রোজি, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আলী আশরাফ, সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোল্লা মোঃ এমরান আলী রানা, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ৯নং ওয়ার্ড কাউন্সিলর তরিকুল ইসলাম তপন, সমাজসেবক মোঃ আব্দুস সালাম, সহকারি শিক্ষক মোঃ আলতাব হোসেন, খাদিজা পারভীন।
বক্তারা বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা দেশের সূবর্ণ নাগরিক। এদের শিক্ষার অধিকার নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব।
মোঃ কামরুল ইসলাম কামরান বলেন “আমি এই স্কুলে এসে শিক্ষার পরিবেশ দেখে অবিভূত এবং আবেগআপ্লুত হয়ে পড়েছি। এই শিশুদের মা দেশের যোদ্ধা। একজন মায়ের কাছে এই ধরনের সন্তান লালন পালন করা যে কত কষ্ট সেটি সেই মায়েই জানেন”। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর