বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

আগৈলঝাড়ায় ক্ষুর দিয়ে পুচিয়ে আহতর ঘটনায় নরসুন্দর গ্রেফতার

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন

বরিশালের আগৈলঝাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ভ্যান চালককে ক্ষুর দিয়ে পুঁচিয়ে হত্যা চেষ্টার ঘটনায় থানায় মামলা দায়ের। হামলাকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যার পরে উপজেলার তালের বাজারের সেলুন ব্যবসায়ি ভাস্কর শীলের দোকানের বেড়ার সাথে চাপাচুপা গ্রামের নগেন বিশ্বাসের ছেলে ভ্যান চালক রনজিত বিশ্বাস (৩৫) এর ভ্যানের ধাক্কা লাগে।
ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, দোকানের বেড়ায় সাথে ধাক্কা লাগার ঘটনায় চালক রনজিতের সাথে বাকবিতন্ডা লিপ্ত হয় ভাস্কর শীল। বাকবিতন্ডার এক পর্যায়ে নরসুন্দর ভাস্কর শীলের হাতে থাকা ক্ষুর দিয়ে গলায় ও পেটে পুচিয়ে গুরুতর আহত করে রনজিতকে। স্থানীয়রা অভিযুক্ত ভাস্কর শীলকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ শুক্রবার রাতে ঘটনাস্থলে গিয়ে ভাস্করকে আটক করে। শুক্রবার রাতে রনজিতের স্ত্রী অনিমা বিশ্বাস মামলা দায়ের করলে ওই মামলায় ভাস্করকে গ্রেফতার দেখিয়ে শনিবার সকালে বরিশাল আদালতে প্রেরণ করেছে পুলিশ।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর