বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

ঝালকাঠিতে অবৈধভাবে টিসিবির পণ্য বিক্রির দায়ে বিনাশ্রম কারাদণ্ড

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

ঝালকাঠিতে অবৈধভাবে টিসিবির পণ্য বিক্রির দায়ে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।সাধারণ মানুষের জন্য সরকারের বরাদ্দ টিসিবি’র নিত্য পণ্য নির্ধারিত মূল্যে না দিয়ে কালো বাজারে বিক্রির অভিযোগ পাওয়া গেছে এক ডিলারের বিরুদ্ধে। সূত্র জানায়, অভিযোগের ভিত্তিতে ঝালকাঠির সিফাত এন্টারপ্রাইজের ডিলার কবির আহম্মদকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এনডিসি আহমেদ হাসান। গতকাল ১৮ অক্টোবর সন্ধ্যা থেকে পুলিশের সহায়তায় ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালিত হয়। এসময় ডিলার কবিরের চাঁদকাঠির বাসভবন, পালবাড়ি দোকানসহ বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় শহরের এক বিক্রেতার দোকান থেকে কবিরের বিক্রি করা টিসিবির বেশ কিছু মালামাল উদ্ধার করে ভ্রামমান আদালত। এ গুলো হচ্ছে ১ বস্তা চিনি, ৪ বস্তা ডাল ও ২০ লিটার তৈল। জানাগেছে অভিযানের খবর পেয়ে ডিলার কবির জেলা প্রসাশকের কার্যালয়ের কাছে এসে কিছু মালামাল এনে বিক্রি করতে ছিল। খবর পেয়ে সেখান থেকে তাকে  আটক করা হয় বলে জানাগেছে। রাত ৮টা ৩০ মিনিট সময়ে এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযান চলছিল। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর