বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

জামালপুরের সরিষাবাড়িতে কষ্টি পাথরের মুর্তিসহ দুই চোরা চালানকারী গ্রেফতার

কামরুজ্জামান কানু, জামালপুর প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন

জামালপুরের সরিষাবাড়িতে কষ্টি পাথরের মুর্তিসহ দুই চোরা চালানকারীকে গ্রেফতার করেছে জামালপুর র‌্যাব-১৪। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার মহাদান গ্রামের মৃত রাফাদান মন্ডলের ছেলে আফতাব উদ্দিন ও  বাউশি গ্রামের মৃত আজম মন্ডলের ছেলে আব্দুল মজিদ(৫০)।১৭-অক্টোবর সন্ধ্যায় উপজেলার শ্যামের পাড়া থেকে তাদের আটক করা হয়েছে। সোমবার (১৮ অক্টোবর) দুপুরে জামালপুর র‌্যাব ক্যাম্প থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, ১৭-অক্টোবর সন্ধ্যার দিকে জামালপুর র‌্যাব-১৪ ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এর নেতৃত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার মৃনাল কান্তি সাহা এর উপস্থিতিতে র‌্যাবের একটি আভিযানিক দল সরিষাবাড়ী উপজেলার শ্যামের পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে একটি কষ্টি পাথরের মূর্তি-সহ দুই জন চোরাচালানকারীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত কষ্টি পাথরের মুর্তির আনুমানিক মূল্য এক কোটি টাকা।  জামালপুর র‌্যাব-১৪ ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, গ্রেফতারকৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থান হতে কষ্টি পাথরের মুর্তি সংগ্রহ করে বিদেশে পাচার করে আসছিল। এবং তাদের বিরুদ্ধে সরিষাবাড়ি থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর