শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ষড়যন্ত্রের জালে বন্দি নওয়াপাড়া পৌর বিএনপির কাণ্ডারি, ২৮ মামলার যোদ্ধা আজ উপেক্ষিত ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন লামায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত চাটমোহরে তিন মাদক সেবীর কারাদণ্ড পাবনায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর আয়োজনে অর্থনৈতিক শুমারি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত আটোয়ারীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা পাবনার জিনিয়াস প্রি-ক্যাডেট স্কুলে শিশু শিক্ষার্থীদের নিয়ে ফল উৎসব

চাটমোহরে ছেলের হাতে লাঞ্ছিত বাবা

নিজস্ব প্রতিনিধিঃ
আপডেট সময়: বুধবার, ১৩ অক্টোবর, ২০২১, ২:৩৭ অপরাহ্ন

চাটমোহরে ছেলের হাতে চরমভাবে লাঞ্ছিত হয়েছেন এক বাবা। শিক্ষক ছেলে বাবাকে লাথি মারাসহ লাঞ্ছিত করার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) ভাইরাল হয়।
স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, চাটমোহর সরকারি আরসিএন অ্যান্ড বিএসএন মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল শাখার ট্রেড ইন্সট্রাক্টর মজনুর রহমান সকালে তার বাবার চাকরিস্থল পোষ্ট অফিসে ঢুকে বাবাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং অফিসের কাগজপত্র তছনছ করে। বাবার কাছ থেকে জোর করে মোবাইল ফোন ছিনিয়ে নেন, পরে মোবাইল ফোনটি নিয়ে মোটর বাইকে উঠতে চাইলে বাবা ছেলেকে বাধা দেন। তখন ছেলে বাবাকে লাথি মারেন। এসময় বাবার সঙ্গে ধাক্কা ধাক্কি ও লাঞ্ছিত করেন। পরে আশপাশের লোকজন এসে মজনুর রহমানকে ধরে পিটুনি দিয়ে তাড়িয়ে দেয়।
মজনুর বাবা চাটমোহর থানায় গিয়ে অভিযোগ করেন। এ সময় পুলিশ মজনুরকে জিজ্ঞাসাবাদ করার জন্য ধরে থানায় নিয়ে আসে। পরে ছেলের নামে মামলা করেন বাবা।
চাটমোহর থানার ওসি মুহম্মদ আনোয়ার হোসেন ঘটনার সত্যতা শিকার করে বলেন, ছেলের বিরুদ্ধে বাবা মামলা করেছেন, মামলা নং-১৪। ১৩ অক্টোবর বুধবার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর