সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান অভয়নগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি, মহাসড়ক প্রদক্ষিণ টাঙ্গাইল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর আহসান হাবীব মাসুদের শপথ গ্রহণ নওগাঁয় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে ১০ নভেম্বর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর চুল কাঁচি দিয়ে কেটে দিলেন প্রধান শিক্ষক, ক্ষুব্ধ অভিভাবকেরা আটোয়ারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন নাগরপুরে ২৮ অক্টোবরের শহীদদের স্মরণে যুব বিভাগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জামালপুরের বকশীগন্জে ইয়াবাসহ ২-মাদক ব্যবসায়ী আটক

কামরুজ্জামান কানু, জামালপুর প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১, ৪:৪৯ অপরাহ্ন

জামালপুরের বকশীগঞ্জে চর-কাউরিয়া সিমারপাড় গ্রামে র‌্যাবের ভ্রাম্যমাণ অভিযানে ইয়াবাসহ দুজন মাদক ব্যবসায়ীকে আটক করে র‌্যাব-১৪ জামালপুর। ৭ অক্টোবর বিকেলে এই মাদক ব্যবসায়ী দুইজনকে আটক করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ী চর-কাউরিয়া সিমারপাড় গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে মো. আশরাফ (৫৫) ও মো. দুলাল মিয়ার ছেলে মো. নয়ন মিয়া (২৮)। র‌্যাবের জামালপুর ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।সূত্রে জানা যায়, র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল উপজেলার সিমারপাড় গ্রামের মো. হারুন মিয়ার বাড়ির সামনে পাঁকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।সে সময় তাদের কাছ থেকে ১২৫পিস ইয়াবা বড়ি, একটি মোবাইল ও নগদ ৩ হাজার টাকা উদ্ধার করা হয়। ইয়াবাগুলোর আনুমানিক মূল্য ৩৭ হাজার ৫০০ টাকা। আটককৃত দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর