বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

অভয়নগরে চাঁদাবাজী করতে গিয়ে গণপিটুনি খেল দুই যুবক

অভয়নগর প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

যশোরের অভয়নগরে হোটেল ব্যবসায়ীর কাছে চাঁদাবাজী করতে গিয়ে মশিয়ার রহমান (৪০) ও বাবু(৩৫) নামে দুই চাঁদাবাজকে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনগণ। জানা গেছে, ২৩ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বেলা ১২ টার দিকে নওয়াপাড়া পৌরসভার ৬নং ওয়ার্ড গুয়াখোলা এলাকার রায়হান শেখের পুত্র মশিয়ার বাবু নামের অপর এক যুবককে সঙ্গে নিয়ে সজীব ওয়াজেদ জয় পরিষদ অভয়নগর শাখার সাধারণ সম্পাদকের পরিচয় দিয়ে গুয়াখোলা শাহীমোড় এলাকার এক হোটেল ব্যবসায়ীর কাছ থেকে ৫০০০/ টাকা চাঁদাদাবী করেন হোটেল ব্যবসায়ী চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে চাঁদাবাজরা বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিতে থাকে। এসময় স্থানীয় জনগন এগিয়ে আসলে তারা তাদের সাথেও খারাপ ব্যবহার শুরু করলে স্থানীয়রা তাদের গণধোলাই দিয়ে এ ধরনের কর্মকান্ড পুনরায় না করার শর্তে ছেড়ে দেয়। এ ঘটনায় অভয়নগরে বিভিন্ন এলাকায় চলছে নানা গুঞ্জন। সজীব ওয়াজেদ জয় পরিষদ অভয়নগর উপজেলা শাখা কমিটিতে এ ধরনের চাঁদাবাজরা কি করে সাধারণ সম্পাদকের মত গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পায় তা নিয়েও চলছে আলোচনা সমালোচনা।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর