সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান অভয়নগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি, মহাসড়ক প্রদক্ষিণ টাঙ্গাইল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর আহসান হাবীব মাসুদের শপথ গ্রহণ নওগাঁয় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে ১০ নভেম্বর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর চুল কাঁচি দিয়ে কেটে দিলেন প্রধান শিক্ষক, ক্ষুব্ধ অভিভাবকেরা আটোয়ারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন নাগরপুরে ২৮ অক্টোবরের শহীদদের স্মরণে যুব বিভাগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বরিশালে ধর্ষক গ্রেফতার

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১, ৪:৪৪ অপরাহ্ন

স্কুলে যাওয়ার পথে জোরপূর্বক তুলে নিয়ে ষষ্ঠ শ্রেনির এক ছাত্রীকে (১৩) ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলার আসামি আতাউল্লাহ মোল্লাকে (২০) গ্রেফতার করেছে র‌্যাব-৮ এর সদস্যরা।
বুধবার দিবাগত গভীর রাতে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আতাউল্লাহ মোল্লা জেলার হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নের ভারুইয়া গ্রামের করিম মোল্লার পুত্র। সে ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালক। নির্যাতিতা কিশোরী একই ইউনিয়নের বড় ল¶ীপুর গ্রামের বাসিন্দা ও স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেনির ছাত্রী।
বৃহস্পতিবার দুপুরে এজাহারের বরাত দিয়ে হিজলা থানার পরিদর্শক (তদন্ত) তারেক হাসান রাসেল জানান, গত ২০ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে স্কুলে যাওয়ার পথে ওই ছাত্রীকে আতাউল্লাহ মোল্লা মুখ চেঁপে ধরে একটি বাড়িতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় শিক্ষার্থীর মা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। পরে ওই শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি আরও জানান, মামলা দায়েরের পর থেকে ধর্ষক আতাউল্লাহ মোল্লা আত্মগোপন করে। র‌্যাব-৮ এর সদস্যরা বুধবার দিবাগত গভীর রাতে শরীয়তপুরের গোসাইরহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতারের পর রাত তিনটার দিকে থানায় সোপর্দ করেছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর