বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

অভয়নগরে আবারো বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার,আতংকে এলাকাবাসী

মোঃ কামাল হোসেন,অভয়নগর প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

যশোরের অভয়নগর নওয়াপাড়া পৌরসভা নির্বাচনকে সামনে রেখে, গোটা এলাকায় বোমা আতংক বিরাজ করছে। ১৮/৯/২০২১ ইং তাং (শনিবার) রাত ৮টার দিকে পাচকবর এলাকা থেকে আরো দুইটি ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে থানা পুলিশ। অভয়নগর থানার ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডল বলেন, একটি ভ্যানে করে ককটেল বোমা সাদৃশ্য বস্তু পরিবহন করতে দেখে ওই ভ্যান চালককে স্থানীয় জনগণ আটক করে রাখে। পরে পুলিশে খবর পেয়ে। ঘটনাস্থলে এসে দুইটি ককটেল বোমা সাদৃশ্য বস্তু ও ৪০ পিচ কাঠের লাঠি উদ্ধার করেছে। তিনি আরো জানান, ভ্যান চালক মোঃ হাবিবুর রহমান (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বোমা সাদৃশ্য বস্তু দুটি, পরীক্ষা না করে বলা যাচ্ছে না এগুলো ককটেল কি না। এ ঘটনায় পুলিশ ওই এলাকাটি ঘিরে রেখেছে। এর আগে গত শুক্রবার রাজঘাট এলাকা থেকে বিপুল পরিমান বোমা ও বোমা তৈরির সরাঞ্জামাদি উদ্ধার করে তা নিষ্কৃয় করে র‌্যাব ও পুলিশ। এ সব ঘটনায় এলাকায় বোমা আতংক বিরাজ করছে বলে সচেতন মহল মনে করছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর