বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

নান্দাইল হাইওয়ে থানা পুলিশের সাঁড়াশি অভিযান

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

নিরাপদ সড়ক ও যানজট নিরসনের জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন নান্দাইল হাইওয়ে থানা পুলিশ। দিন দিন নিষিদ্ধ যান চলাচল বেড়ে যাওয়ার কারনে কিশোরগঞ্জ-ময়মনসিংহ আঞ্চলিক হাইওয়ে সড়কের বিভিন্ন পয়েন্টে নান্দাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদ খান সঙ্গীয় ফোর্স সহ এই অভিযান পরিচালনা করা হয়। নান্দাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদ খান জানান, অদ্য ১৮/০৯/২০২১ খ্রি. তারিখ হইতে আঞ্চলিক মহাসড়কে থ্রি হুইলার মুক্ত করতে সাড়াঁশি অভিযানে নেমেছে নান্দাইল হাইওয়ে থানা পুলিশ। আঞ্চলিক মহাসড়কে থ্রী হুইলার যানবাহন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকার পরও পুলিশের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন শাখা-প্রশাখা ও সংযোগ সড়কসহ মহাসড়কে থ্রী হুইলার চলাচল করে। নিষিদ্ধ এই যন্ত্রদানবের কারণে আঞ্চলিক মহাসড়কে মাঝে মধ্যে দুর্ঘটনা সংঘটিত হচ্ছে। নান্দাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদ খান জানান, উর্ধ্বতন কর্তৃপরে নির্দেশে আঞ্চলিক মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত থ্রি হুইলার দমনে এই অভিযান অব্যাহত থাকবে। ইতোমধ্যেই নান্দাইল হাইওয়ে থানা পুলিশ কর্তৃক আঞ্চলিক মহাসড়কে বিভিন্ন সচেতনতা মূলক কার্যক্রম যেমন, মাইকিং, লিফলেট বিতরণ, পরিবহন শ্রমিকদের প্রশিণ কর্মশালা ইত্যাদি কার্যক্রমের ফলে আঞ্চলিক মহাসড়কে দূর্ঘটনা এবং থ্রি হুইলারের সংখ্যা অনেকটাই কমে যাচ্ছে। নিরাপদ সড়ক চাই নান্দাইল উপজেলা শাখার নেতৃবৃন্দ নান্দাইল হাইওয়ে থানার এই কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে অভিযান অব্যাহত রাখার দাবী জানিয়েছেন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর