বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

আগৈলঝাড়ায় প্রতিপক্ষর হামলায় অতিশীপর বৃদ্ধ ও তার স্ত্রীকে মারধরে মামলা দায়ের

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন

বরিশালের আগৈলঝাড়ায় পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষর হামলায় অতিশীপর বৃদ্ধ ও তার স্ত্রী গুরুতর আহতর ঘটনায় অবেশেষে থানায় মামলা দায়ের।
রবিবার রাতে আহত বৃদ্ধর দায়ের করা মামলার বরাত দিয়ে থানা অফিসার ইন চার্জ মো. গোলাম ছরোয়ার জানান- উপজেলার বাগধা ইউনিয়নের পশ্চিম বাগধা গ্রামের লোকমান শাহ (৭০) এর সাথে তার প্রতিবেশী মৃত রশিদ খানের ছেলেদের সাথে দীর্ঘদিন যাবত জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। লোকমানের জায়গা দখল করে দোকান ঘর তোলার পায়তার করছিল তারা। ওই বিরোধের মধ্যে গত মঙ্গলবার রাতে মৃত রশিদ খানের ছেলে দুলাল খান (৪৫), আহসান খান আপাং (৪০), লিটন খান(৩৫)সহ তাদের লোকজন লোকমানের বাড়িতে প্রবেশ করে অশ্লীল ভাষায় গালাগাল শুরু করে। বৃদ্ধ লোকমান শাহ তাদের প্রতিবাদ করলে তাকে বেধরক পিটিয়ে গুরুতর আহত করে তারা। লোকমানের স্ত্রী স্বামীকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও বেদম মারধর করে শ্লীলতাহানী ঘটনায় হামলাকারীরা। একপর্যায়ে লোকমান ও তার স্ত্রী তাদের হামলার হাত থেকে বাঁচতে নিজেদের ঘরের মধ্যে গেলে হামলাকারীরা ঘরের মধ্যে প্রবেশ করে আসবাবপত্র ভাংচুর করে ঘরে থাকা নগদ অর্থ ও হাতিয়ে নেয় তারা। তাদের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। স্থানীয়রা আহত স্বামী-স্ত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় বৃদ্ধ লোকমান বাদী হয়ে উল্লেখিত তিন জনসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে রবিবার রাতে মামলা দায়ের করেন, নং-৬(১২.৯.২১)। পুলিশ আসামীদের গ্রেফতারে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন ওসি মো. গোলাম ছরোয়ার। সূত্র মতে, স্বাধীনতা বিরোধী মৃত রশিদ খানের পুত্রদের তান্ডবে এলাকার সাধারণ লোকজন অতিস্ট।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর